শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২১ পিএম, ২০২৬-০১-২৮
প্রাণিসম্পদ অধিদপ্তরে ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটার দরপত্র প্রক্রিয়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ২১ কোটি টাকার এই কেনাকাটায় অনিয়মের খবর পেয়ে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম বিশেষ অভিযান পরিচালনা করে। সংস্থাটি জানিয়েছে, দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত এই কেনাকাটায় প্রথমে কয়েকটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের সুপারিশ (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে কৃত্রিম ঘাটতি দেখিয়ে পুনরায় দরপত্র আহ্বান করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের সূত্র অনুযায়ী, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে সারা দেশে ক্ষুদ্র খামারি ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ওষুধাঘারের মাধ্যমে ওষুধ ও যন্ত্রপাতি কেনা হয়। এ বছর প্রায় ২১ কোটি টাকার কেনাকাটার জন্য মোট ৩১টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছিল। অভিযোগ রয়েছে, কোনো কারণ ছাড়াই মিথ্যা তথ্য দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চালানো হয়। এই কাজে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা ঘুষের লেনদেন হয়েছে বলে দুদকে অভিযোগ জমা পড়ে। দুদক জানায়, টেন্ডার সংক্রান্ত সংগৃহীত নথিপত্র বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রচলিত বিধি-বিধান মেনে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। দুদক কর্মকর্তারা বলছেন, দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের বাইরে গিয়ে কোনো উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে পরিষ্কার করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited