শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০২ পিএম, ২০২৫-১২-০৭
নৌ পরিবহন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী বলেছেন, একজন মেরিন অফিসার প্রায় ৫০ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন।
রোববার (৭ ডিসেম্বর) সকালে পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে পাবনা মেরিন একাডেমির চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের মনোজ্ঞ শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন তিনি।
ড. নুরুন্নাহার বলেন, মেরিটাইম পেশাকে আরও জনপ্রিয় করা এবং প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য সরকার সচেষ্ট। আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে পাঁচটি মেরিন একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বাংলাদেশের মেরিনাররা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে কর্মরত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরাসরি অবদান রাখছে।
পাবনা মেরিন একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে প্যারেড অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহেদ মোস্তফাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
শিক্ষা সমাপনীতে চতুর্থ ব্যাচের নটিক্যাল বিভাগে ৩৩ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জন ক্যাডেটসহ সর্বমোট ৬৫ জন শিক্ষার্থী বিদায়ী সম্মাননা গ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited