শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৩১ পিএম, ২০২৬-০৪-২৪
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : জন দুর্ভোগকে না বলি, ভূমি সেবা নিশ্চিত করি।জবাবদিহি মূলক ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় উপজেলার ভূমি সেবা গ্রহীতাদের নিয়ে গণশুণানীর আয়োজন করেন উপজেলা প্রশাসন।
২৩ এপ্রিল ২০২৬ ইং সকালে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ শাহেদুল শাহেদ আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ,হাটহাজারী পৌরসভা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল আলম।
গণশুনানি চলাকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত।ভুমি মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহেদ আরমান ভুক্তভোগী সেবা গ্রহীতাদের নামজারি সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সহজে সমাধানের আশা ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। গণ শুনানি অংশ নিয়ে সেবা-প্রার্থীদের মধ্যে ধলই ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ভূমি মালিক মোঃ আব্দুর রহিম,মির্জাপুর ইউনিয়ন থেকে আগত ভূমি মালিক মোঃ একরামুল হক সহ একাদিক ভূমি মালিক বিভিন্ন সমস্যার কথা উন্মুক্ত আলোচনা করেন ।
গণশুনানি অনুষ্ঠানে বক্তৃতার কালে হাজারী উপজেলা বিএনপির সভাপতি নূর মোহাম্মদ বলেন ভুমি মালিকরা যেন জবাবদিহিমূলক সেবা পাই সমগ্র উপজেলা প্রচার করে প্রতি মাসে দুইদিন গনশুনানি অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনকে পরামর্শ দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন দীর্ঘ ১৭ বছর উপজেলার ভুমি অফিস গুলো ফ্যাসিবাদের দখলে ছিল দালালদের নৈরাজ্যে পরিণত হয়েছিল উপজেলা ভূমি অফিস। ভুমি প্রতিমন্ত্রীর নির্দেশনায় ফ্যাসিবাদ মুক্ত দালালমুক্ত ভূমি অফিস গড়ে তুলতে প্রশাসনকে পরামর্শ দেন তিনি। হাটহাজারী পৌরসভা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন তাঁর বক্তব্য বলেন উপজেলার অসহায় সাধারণ মানুষ ভূমি অফিসে এসে হয়রানি ছাড়া সহজে তাদের সেবা মেলে না। গুরুত্বপূর্ণ সরকারি এই সেবা প্রতিষ্ঠান অতীতের মত না থেকে সংস্কৃতি পরিহার করতে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের কে পরামর্শ দেন তিনি।হাটহাজারী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম বলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারীকে একটি আধুনিক শহরে পরিণত করতে নিরলস ভাবে কাজ করা যাচ্ছে,ভূমি অফিস সহ বিভিন্ন সরকারি অফিসে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে এমন খবর আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে মানুষ যেন নিঃসন্দেহে সেবা দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন। হাটহাজারী উপজেলাতে প্রায় ৮-১০লক্ষা মানুষের বসবাস উপজেলার ১৪ টি ইউনিয়ন একটি পৌরসভা ও দুটি সিটি কর্পোরেশনের ওয়ার্ড নিয়ে ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেযাচ্ছে হাটহাজারী এসিল্যাণ্ট অফিস।এতে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে মাত্র পাঁচটি। হাটহাজারী উপজেলা চট্টগ্রাম লাগাওয়া হাওয়ায় নগরের বিশাল ২নং জালাবাদ ওয়ার্ডনিয়ন্ত্রণ করে হাটহাজারী এসিল্যান্ড অফিস। জনগণের সমস্যা ও সেবা দ্রুত মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মাননীয় ভুমি প্রতিমন্ত্রীর নির্দেশনা উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন ভূমি অফিস স্থাপনার জন্য মন্ত্রণালয় চিঠি পাঠানো হবে।এবং প্রকল্পটি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রচেষ্টায় দ্রুত সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited