শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৭ পিএম, ২০২৩-০৩-১৮
গোয়াইনঘাট,( সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে ৮ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মো: শাহজাহান সিরাজ। মুসলিমনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলী হোসেন ও যুব নেতা ইসমাইল হোসেন'র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, মুসলিমনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো: রুকনুজ্জামান রুকন। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল হোসেন, আব্দুল মান্নান, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জুবের, মি: সুইটস এন্ড কোম্পানির চেয়ারম্যান আব্দুল করিম রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আবুল খায়ের প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, শফিকুল ইসলাম আজাদ, কামাল গাজী, আইনুল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো: তৈয়ব আলী দুলু, শাহানুর, জয়নাল আবেদীন, মাজেদা আক্তার প্রমুখ।
তিন দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪ টি গ্রুপে বিভিন্ন ইভেন্টে অংশ নেবে শিক্ষার্থীরা। সোমবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited