শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:০৮ পিএম, ২০২৩-০৩-১১
আমাদের বাংলা বিনোদন ডেস্কঃশাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণাই কেবল দেওয়া হচ্ছে যেনো। ঘোষণা দিয়ে না হওয়া সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে এই নায়কের। ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’ ও ‘প্রেমিক’ সিনেমার পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে ‘শের খান’ও। শাকিব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন গেল বছরের নভেম্বরে। একাধিকবার শুটিং ডেট পরির্বতন করে জানানো হয়েছিল মার্চে সিনেমাটির শুট শুরু হবে। কিন্তু সূত্র বলছে নানা কারণে শের খানের’ শুটিং মার্চে করা সম্ভব হচ্ছে না। তবে কবে শুরু হবে সে বিষয়েও চূড়ান্ত তারিখ জানা নেই কারও।
ছবিটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন গণমাধ্যমকে জানিয়েছে, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভবনা আছে। তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি। উল্লেখ্য, ‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩ এর যেকোনো উৎসবে।
বিনোদন ডেস্ক : : অনেক বছর আগের এক সাক্ষাৎকারে মান্নাকে প্রশ্ন করা হয়েছিল, কতদিন বাঁচতে চান? উত্তরে স্মিত হেসে এক দী...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ভোট দেওয়ার ৫ দিন পেরিয়ে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফি...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন নির্মাতা ও প্রয...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় নতুন কোনো ম্যাজিক। এবার সেই ম্যাজিকে নতুন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited