শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৫ পিএম, ২০২৬-০২-০৯
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন উরবন ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের (ইউডিসিজিপি) একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযানে চালায় টিম। এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, এলজিইডি প্রজেক্টের আওতাধীন স্ট্রিট লাইট সংশ্লিষ্ট প্যাকেজে অনিয়ম, ভুয়া বিল দাখিল, নিম্নমানের কাজ এবং তদারকিতে অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক টিম প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও তথ্য সংগ্রহ করে। সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে দুদক টিম কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে। দুদক সূত্র আরও জানায়, প্রকল্পটি চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত কাজের ভৌত অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ, আর আর্থিক অগ্রগতি হয়েছে প্রায় ২০ শতাংশ। তবে বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল সরবরাহ করা হয়েছে কি না, মালামালের কান্ট্রি অব অরিজিনসহ অন্যান্য টেকনিক্যাল বিষয় যাচাইয়ের জন্য সরেজমিন পরিদর্শন প্রয়োজন বলে মনে করছে দুদক টিম।
নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান) দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে ১২ই ফ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited