বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বায়তুল মোকাররমে উত্তপ্ত পরিস্থিতি, জোর করে সাঈদীর গায়েবানা জানাজা, আটক কয়েক জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৪ পিএম, ২০২৩-০৮-১৫

বায়তুল মোকাররমে উত্তপ্ত পরিস্থিতি, জোর করে সাঈদীর গায়েবানা জানাজা, আটক কয়েক জন

সোমবার (১৪ আগস্ট) জামায়াতের নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর থেকে রাজধানীর পরিস্থিতি বেশ উত্তপ্ত। মঙ্গলবারও (১৫ আগস্ট) দলটির সমর্থকরা এ ধারা বজায়ে রেখেছেন। বিশেষ করে সাঈদীর ভক্ত-সমর্থকরা। তারা প্রিয় নেতার গায়েবানা জানাজা আদায় করতে চায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে না করা হয়। এমন পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে অবস্থান নেন তারা। জোর করে গায়েবানা জানাজা আদায় করেন। বর্তমানে এলাকাটির অবস্থা উত্তপ্ত। জানা গেছে, বায়তুল মোকাররমের সামনে জামায়াতের অনুসারীরা গায়েবানা জানাজা আদায়ের পর পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মসজিদের উত্তর গেটে কয়েক দফা থেমে থেমে পুলিশ ভেতর ঢোকার চেষ্টা করে জামায়াতের অনুসারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেখান থেকে দুয়েকজন বের হয়ে এলে তাকের আটক করা হয়। পুলিশকে বলতে শোনা গেছে, যাদের আটক করা হয়েছে, থানায় নেওয়ার পর তাদের ব্যাপারে যাচাই করা হবে। কোনো ঝামেলা না থাকলে আটকদের ছেড়ে দেওয়া হবে। এক প্রত্যক্ষদর্শী বলেন, জোহরের নামাজের আগে দেওয়া খুৎবায় ১৫ আগস্ট নিয়ে কথা বলছিলেন ইমাম। এ সময় মসজিদের ভেতর থেকে কয়েকজন জুতা নিক্ষেপ করে। এরপরই জামায়াতের লোকেরা জোর করে সাঈদীর গায়েবানা জানাজা আদায় করেন। তখন পুলিশ এলে তাদের সঙ্গে জামায়াতের অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মূলত এ সময় থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করে। পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রোহানী বাংলানিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, দুপুর দুইটার দিকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ দলটির চার কর্মীকে আটক করেছে। আটকের বিষয়টা আমরা পরে জানাবো। এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।

রিটেলেড নিউজ

 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর