শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০২:৩৪ পিএম, ২০২১-০৪-৩০
নগরের পাহাড়তলী থানার সাগরিকা রোডে কাজী মসজিদের পেছনে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো.কাউছার (৪৭) খুন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো.কাউছার একই এলাকার মৃত মো. জমির আহমেদের ছেলে। নিহত কাউছারের ভাই মাঈনদ্দীন জানান, আমার সৎ ভাই সাজ্জাদ ও সৈকত জায়গায়-সম্পত্তির বিরোধের জের ধরে আমার ভাই কাউছারকে গলায় ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মো.কাউছারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। নিহতের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ধীমান। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় কাউছার নামে এক লোককে হাসপাতালে আনা হয়। এ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited