শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৮ পিএম, ২০২১-০৩-১৫
আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী সহকারী কর কমিশনার মাসুমা খাতুন। সোমবার (১৫ মার্চ) বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলামের আদালতে জবানবন্দি দেন তিনি। তবে এ দিন তার জবানবন্দি গ্রহণ শেষ না হওয়ায় আগামী ১৯ মে অসমাপ্ত জবানবন্দি ও জেরার জন্য দিন রাখেন। এর আগে গত ৬ জানুয়ারি একই আদালতে প্রথম দিনের মতো জবানবন্দি দেন তৎকালীন সহকারী কর কমিশনার মাসুমা খাতুন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী রেজাউল করিম বাচ্চু এবং আসামিপক্ষে আবদুস সোবহান তরফদার ও মুহা. মুজাহিদুল ইসলাম শুনানি করেন। আয়কর ফাঁকির মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদী একমাত্র আসামি। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করা হয়। মামলাটি ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited