শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৪:০৯ পিএম, ২০২৫-০৭-০৫
ফেনী ও চট্টগ্রামে র্যাবের পৃথক ০৪টি অভিযানে ৪জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সিএমপির ডবলমুরিং থানার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জামশেদ আলম (৫৫)। তিনি ফেনীর সোনাগাজী থানার সুজাপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। অপরজন রাঙ্গুনিয়া থানার নাশকতা মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ আইয়ুব (৪৬)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা গ্রামের মৃত ইছহাকের ছেলে এবং
ফেনী মডেল থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর হাজী (২৭)। তিনি ফেনী সদর থানার বিরিঞ্চি গ্রামের বদিউজ্জামান হাজীর ছেলে ও অপরজন হলেন ফেনী সদর থানার সুফিয়াবাদ গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩১)।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি জামশেদ আলম'কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অপরদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার নাশকতা মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ আইয়ুব'কে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মীনা বাজার এলাকা হতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব। এছাড়াও ফেনী মডেল থানার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম'কে ফেনী মডেল থানার জিরো পয়েন্ট এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব। তাঁর বিরুদ্ধে
সিডিএমএস পর্যালোচনা করে ফেনী সদর, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ছিনতাই, মাদক সংক্রান্তে ১১টি মামলার তথ্য পাওয়া যায়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাগর হাজী'কে ফেনী রেলওয়ে ষ্টেশন এলাকা হতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited