শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪৬ পিএম, ২০২৫-১০-২০
নানা অনিয়মের অভিযোগে কক্সবাজার সদর হাসপাতাল, নওগাঁ পাসপোর্ট অফিস এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী শাখায় একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ অক্টোবর) সকালে দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করেছে।
দুদক সূত্র এতথ্য জানা গেছে।
জানা গেছে, হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ ফার্মেসিতে বিক্রয় করে দেওয়াসহ সেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালিত হচ্ছে।
এদিকে নওগাঁ পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব প্রদানের অভিযোগে জেলার দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান চালাচ্ছে।
এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালী শাখার অসাধু কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ব্যক্তির নামে এবং বিভিন্ন খাতে ভুয়া ঋণ দেখিয়ে কয়েক কোটি টাকা অর্থ আত্মসাত করেছেন, এমন অভিযোগে অভিযান চালানো হচ্ছে।
অভিযানগুলো শেষে বিস্তারিত জানানো হবে বলেও দুদক সূত্র নিশ্চিত করেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited