বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশকে ২০২৫ সালে ২.৫৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এডিবির

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৭ পিএম, ২০২৬-০১-০৫

বাংলাদেশকে ২০২৫ সালে ২.৫৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এডিবির

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৫ সালে বাংলাদেশকে মোট ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাটি। এই হিসাবে ২০২৪ সালের (১.১৮ বিলিয়ন ডলার) তুলনায় দ্বিগুণেরও বেশি। সোমবার (৫ জানুয়ারি) এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খাতভিত্তিক বিনিয়োগে এডিবি জানিয়েছে, ২০২৫ সালের এই বিশাল বিনিয়োগের লক্ষ্য মূলত দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার। মোট ঋণের ৩৫ শতাংশ ব্যয় হবে পরিবহন অবকাঠামো খাতে। এছাড়া ব্যাংকিং ও আর্থিক খাতে ২৩ শতাংশ, সরকারি খাত ব্যবস্থাপনা ও সুশাসনে ১৬ শতাংশ, জ্বালানি খাতে ১১ শতাংশ, পানি ও নগর উন্নয়নে ৯ শতাংশ এবং মানব ও সামাজিক উন্নয়ন খাতে ৬ শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে। এডিবি আরও জানায়, বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬৮৮ মিলিয়ন ডলারের ‘চট্টগ্রাম-দোহাজারী রেলওয়ে প্রকল্প’। এর মাধ্যমে ঢাকা থেকে সরাসরি পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল সহজতর হবে। এছাড়া দেশের ব্যাংকিং খাতের সংস্কার ও স্থিতিশীলতা ফেরাতে ৫০০ মিলিয়ন ডলার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪০০ মিলিয়ন ডলারের বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এডিবির বক্তব্য এডিবি কান্ট্রি ডিরেক্টর হে ইয়ুন জিয়ং বলেন, বর্তমান চ্যালেঞ্জিং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের এই রূপান্তরকালীন পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এই প্রতিশ্রুতি বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং অর্থনৈতিক বৈচিত্র্য ও অবকাঠামো উন্নয়নের যৌথ লক্ষ্যেরই প্রতিফলন। সংস্থাটি জানায়, অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গত বছর ৭২০ মিলিয়ন ডলারের সহ-অর্থায়ন সংগ্রহ করা সম্ভব হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশে এডিবির মোট ঋণের পরিমাণ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে দেশে ১০.৮ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ২০২৬ সালের লক্ষ্যমাত্রা আগামী বছরের পরিকল্পনা নিয়ে এডিবি জানায়, ২০২৬ সালে তারা অর্থনৈতিক করিডোর তৈরি, মাল্টিমোডাল লজিস্টিকস শক্তিশালীকরণ, পুঁজিবাজারের উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে। একই সঙ্গে বেসরকারি খাতের উন্নয়নেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এডিবি।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর