শিরোনাম
লাকসাম প্রতিনিধি :: | ০৫:১৯ পিএম, ২০২১-০৬-২৩
কুমিল্লার লাকসামে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বুধবার সকালে উপজেলা ও পৌরসভা আ’লীগের উদ্যোগে হাউজিং এষ্টেটস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালন করেছে।
পৌরসভা আ’লীগ নেতা কাউন্সিলর গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ২৩ জুন আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের প্রতিটি নেতাকর্মীর জন্য অত্যান্ত আনন্দের একটি দিন। ১৯৪৯ সালের এ দিনে শুরু হয়েছিলো বাংলাদেশ আ’লীগের পথচলা। এ দেশের মানুষের আশা আকংখাকে ধারন করে সকল সংকট ও প্রতিকুলতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করে এবং রাজনৈতিক সৃজনশীলতার প্রতিফলন ঘটিয়ে দেশসেবায় নেতৃত্ব দিয়ে আসছে এ দলটি।
পৌর আ’লীগ নেতা আনিছুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় সভায় বক্তারা আরো বলেন, আজকের এ দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ¦ম হারানো ৩ লাখ মা-বোনকে। শ্রদ্ধা ও শুভেচ্ছা সেই সব মহৎ ব্যাক্তিদের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা আর আত্মত্যাগে গড়ে উঠেছে আজকের এ বাংলাদেশ আ’লীগ।
দীর্ঘ ৭২ বছরের আ’লীগের বিভিন্ন অর্জন তুলে ধরে বক্তারা আরও বলেন, সারাবিশে^ আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের মানচিত্র আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা আজ উন্নয়নের রোলমডেল হিসাবে পরিচিতি লাভ করেছে বিশ^ দরবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দক্ষ রাষ্ট্র পরিচালনায় সু-শাসন, স্থিতিশীল অর্থনীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নয়নে গতিশীলতা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান ও বিদ্যুৎ উৎপাদনসহ সকল সেক্টরে এসেছে গতিশীলতা। পাকিস্তান সৃষ্টির ইতিহাস ছিলো অনেকটাই বির্তকিত। ভাষার বৈষম্য এবং শোষন-নির্যাতনের বিরুদ্ধে আজকের এ দিনে বাংলাদেশ আ’লীগের জন্ম হয়েছিলো।
উক্ত আলোচনা সভায় লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহব্বত আলী, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, এড. রফিকুল ইসলাম হিরা, গোলাম রাব্বানী মজুমদার, ডাঃ সচীন্দ্র দাস, বাবু পিন্টু সাহা, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, সাবেক শ্রমিক লীগের সভাপতি আবদুর রহমান, সুমন ভট্টচার্য, ইউপি চেয়ারম্যান-মেম্বার, পৌর কাউন্সিলর, সামাজিক সংগঠনসহ, আ’লীগের ইউনিয়ণ ও পৌরসভার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালী বের হয়ে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited