শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৬ পিএম, ২০২৬-০১-১২
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
উল্লাপাড়ায় জহুরা -মহিউদ্দীন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার হাসান ইমাম খান ও তাঁর সহধর্মিণী মরহুমা সালেহা হাসান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টায় উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছায় অবস্থিত জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন সদস্য এ্যাড. সিমকী ইমাম খান।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন ও পরিচালনা করেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এ্যাড.সিমকী ইমাম খান বলেন, আমার বাবা নারী শিক্ষার উন্নয়নের কথা ভেবে ও নারীদের মানবসম্পদে গড়ে তোলার জন্য আমার দাদা দাদীর নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন।
প্রতিষ্ঠার পর থেকে নারী শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রাখছেন এই বিদ্যালয়টি।
তিনি আরও বলেন, বিগত সতেরো বছরে এই প্রতিষ্ঠান টি ধ্বংস করার সব আয়োজন করা হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর এই প্রতিষ্ঠান টি আবার ঘুরে দাড়িয়েছে এবং সামনে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আরো সঠিক প্রদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।
এসময় জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমা পারভীন, ছাইদুল ইসলাম, জীবন নাহার পারভীন,মজনু মিয়া,আমির হোসেন, আব্দুল লতিফ সরকার, নাছিম উদ্দিন, মিথুন রানা,আরাফাত খন্দকারসহ কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ ইঞ্জিনিয়ার হাসান ইমাম খান ও তার সহধর্মিণী মরহুমা সালেহা হাসান এর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) মাওলানা মোঃ শামচুল হক।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited