শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:১৫ পিএম, ২০২৪-০৮-১৭
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নজির হোসেন (৫৫) নামের এক কলেজ কর্মচারী নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহীও।
শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত ওই কলেজ কর্মচারী উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। আহত মোটরসাইকেল চালক হলেন উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে জয়কান্ত (৩০)।
স্থানীয়রা জানান, ফুলবাড়ী থেকে অটোরিকশা যোগে ব্যক্তিগত কাজে বালারহাট যাচ্ছিলেন নিহত নজির হোসেন। অটোরিকশাটি ছড়ারপাড় এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন ও মোটরসাইকেল চালক জয়কান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.হোমায়রা নজির হোসেনকে মৃত ঘোষনা করেন এবং আহত জয়কান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited