শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৩ পিএম, ২০২১-১১-২৮
করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ উৎকণ্ঠার কারণে মাঝপথে দুবাই থেকে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৭ নভেম্বর) সকালে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বেলি সেকেন্ড স্পেশাল সেশন’ এ অংশ নিতে যাত্রা করেছিলেন। রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে শনিবারই (২৭ নভেম্বর) সুইজ্যারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন এবং বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে অবগত করবেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited