বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই দারিয়াপুর বন্দরে হাঁটু পানি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫২ পিএম, ২০২৬-০৬-১০

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই দারিয়াপুর বন্দরে হাঁটু পানি

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর বন্দরে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই বন্দরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে জানায়, সম্প্রতি বন্দরের প্রধান সড়কে সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হলেও পর্যাপ্ত ও কোনো আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক শিক্ষার্থীকে কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে তাদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি অনেকেই পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত ও অসুস্থ হচ্ছেন।
এদিকে দীর্ঘ সময় পানি জমে থাকায় ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনা ব্যাহত হচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে সচেতন নাগরিক পরিষদ (সনাপ) দারিয়াপুরের সদস্য সচিব আব্দুর রশিদ বলেন, ’দারিয়াপুর বন্দরের জলাবদ্ধতা, যানজট নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং পুরাতন ড্রেনগুলো দ্রুত পরিষ্কার করে বন্দরকে পরিচ্ছন্ন রাখার দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর ও গাইবান্ধার বিভিন্ন সরকারি অফিসে একাধিকবার আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দারিয়াপুর বন্দরের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
স্থানীয় ব্যবসায়ী হুমায়ন কবীর জানান, সামান্য বৃষ্টিতে পানি জমে থাকার কারণে পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও হাটে আসা লোকজনদের ব্যাপক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। তাই বন্দরের সকল ব্যবসায়ী ও বাসিন্দারা অবিলম্বে দারিয়াপুর বন্দরে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিদ্যমান ড্রেনসমূহ সংস্কার ও পরিষ্কার এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 
বন্দর সংলগ্ন বাসিন্দা লক্ষণ রায় জানান, উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ গরুর হাট থেকে যে পরিমাণ রাজস্ব নিচ্ছে সরকার, সে অনুপাতে দারিয়াপুর হাটের কোনো উন্নয়ন চোখে পড়েনি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দারিয়াপুর বন্দরের এই দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান না হলে জনজীবন ও স্থানীয় অর্থনীতি আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর