বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৯ পিএম, ২০২৫-১০-২২

তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

 তামাককে নেশাজাতীয় পণ্য হিসেবে তালিকাভুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা: তরুণ চিকিৎসকদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
ডা. বিধান রঞ্জন বলেন, তামাক এমন এক নীরব ঘাতক, যা শুধু ফুসফুস নয়, হৃদযন্ত্র ও মস্তিষ্ককেও ক্ষতিগ্রস্ত করে। প্রতিদিন শত শত মানুষ অকালমৃত্যুর শিকার হচ্ছেন তামাকজনিত রোগে। এটি আমাদের মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় অন্তরায়।  
তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগীভাবে সংশোধন করা জরুরি। এজন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়গুলোকে তামাকমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে। শুধু ধূমপান নয়, পান ও জর্দাসহ সব তামাকপণ্যই ক্ষতিকর। ধোঁয়াবিহীন তামাককে অনেক সময় কম ক্ষতিকর ভাবা হয়, অথচ সেটিও ভয়াবহ ক্ষতি করে। তাই শিক্ষকদের প্রশিক্ষণে তামাকবিরোধী সচেতনতা অন্তর্ভুক্ত করা হবে, যেন তারা শ্রেণিকক্ষে তা বাস্তবায়ন করতে পারেন।  
তামাককে মাদকদ্রব্য হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, তামাকও এক ধরনের মাদক। এটিকে ‘অ্যাডিকটিভ সাবস্ট্যান্স’ হিসেবে তালিকাভুক্ত করা হবে কিনা—সেই সিদ্ধান্ত নেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা অর্থাৎ সাইকিয়াট্রিস্টরা। তাদের গবেষণায় প্রমাণিত, তামাক একটি আসক্তিকর পণ্য। অথচ রাজনৈতিক প্রভাব ও তামাক কোম্পানিগুলোর হস্তক্ষেপের কারণে তামাককে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখানেই রয়েছে রাজনীতি।  
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক ডা. ফারজানা রহমান মুনমুন।
সহ-সভাপতি ডা. রামিসা ফারিহা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।  
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আখতারউজ-জামান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা মো. নাইমুল আজম খান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. অরুনা সরকার, সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর এবং তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা।

রিটেলেড নিউজ

সমস্যার নাম থ্রম্বোসিস

সমস্যার নাম থ্রম্বোসিস

নিজস্ব প্রতিবেদক : কোনো কারণে শরীরের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তাকে থ্রম্বোসিস বলে। বিশ্বে প্রতি চারজনের একজন...বিস্তারিত


পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মা...বিস্তারিত


সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমি...বিস্তারিত


ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা রাজধানীতে ...বিস্তারিত


এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

নিজস্ব প্রতিবেদক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ...বিস্তারিত


৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, বন্ধ টিকাসেবা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, বন্ধ টিকাসেবা

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর