বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নতুন মন্ত্রিসভায় আসতে পারেন যারা

মামুনুর রশীদ সেলিম :    |    ০১:১০ পিএম, ২০২৪-০১-১০

নতুন মন্ত্রিসভায় আসতে পারেন যারা

নতুন ৪০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হচ্ছেন। সেক্ষেত্রে বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ৪৫ জন।
এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় সদস্য আগের চেয়ে বাড়তেও পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।  
নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কে কে স্থান পেতে পারেন তা নিয়ে আলোচনা নির্বাচনের আগে থেকেই ছিল। এবার চট্টগ্রাম থেকে আলোচনায় আছেন ৭ জন সংসদ সদস্য। এদের মধ্যে ৬ জন আওয়ামী লীগের, একজন জাতীয় পার্টির। এছাড়া একজনের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার বিষয়টি আলোচনা আছে।  
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আবারও একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন। আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর জ্যেষ্ঠ সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবারও মন্ত্রী হওয়ার কথা শোনা যাচ্ছে। তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, একবার ভূমি প্রতিমন্ত্রী ও গতবার ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া রাউজান থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীও এবার মন্ত্রী হওয়ার আলোচনায় রয়েছেন। কোতোয়ালী আসন থেকে পরপর দুইবারের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবার পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।  

আলোচনায় আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মীরসরাই আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলও। কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলও মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে।

চট্টগ্রাম–১১ (বন্দর, ইপিজেড, পতেঙ্গা) আসনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে  টানা তিনবার জয়লাভ করেন আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফ। তাঁকেও মন্ত্রী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। টেকনোক্র্যাট কোটায় মূল্যায়ন করা হতে পারে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও নির্বাচন থেকে সরে আসা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামকে।

এদিকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে ওয়াসিকা আয়শা খানের। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের জ্যেষ্ঠ কন্যা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য। এছাড়া তিনি আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর