বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরেছে করোনা, তাণ্ডবে দিশেহারা বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৪৯ এএম, ২০২১-০৪-০১

নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরেছে করোনা, তাণ্ডবে দিশেহারা বিশ্ব

এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। মাঝে এর প্রকোপ কিছুটা কমলেও নতুন রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে এই ভাইরাস। আবারও তাণ্ডব চালাচ্ছে বিশ্বব্যাপী। এতে ফের নাকাল হয়ে পড়েছে বিশ্ববাসী।
গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ১২ হাজারের বেশি মানুষ। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখ।
এদিন রেকর্ড ৪ হাজারের মতো মৃত্যু দেখল ব্রাজিল। ২৪ ঘণ্টায় দেশটির প্রায় ৯০ হাজার মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১১শ’র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে একদিনেই ৬৮ হাজারের ওপর মানুষের দেহে শনাক্ত হল সংক্রমণ।
এদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোয় ৮ শতাধিক, পোল্যান্ডে সাড়ে ৬শ’র বেশি প্রাণহানি হয়েছে করোনায়। দিনে ৪ থেকে সাড়ে ৪শ’ মানুষ মৃত্যুবরণ করেছে রাশিয়া-ইতালি-ইউক্রেনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। এখন পর্যন্ত এ মহামারি থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৪৬২ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৬৯ হাজার ৯৩৭ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারতই হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৪৯৪ জন।
শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৬ লাখ ৪৪ হাজার ৪২৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৫ হাজার ৬৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৬৩৮ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৯৮ হাজার ৮৫০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৬৬ হাজার ১৭২ জন।
এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক স্পেন ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪তম।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর