বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উখিয়ায় শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

মোহাম্মদ ওবায়েদ চৌধুরী, উখিয়া :    |    ০৭:১৪ পিএম, ২০২৪-০১-২১

উখিয়ায় শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

কক্সবাজারের উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে প্যারেন্টিং বিষয়ক সভা ও শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। পরে তিনি ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি ও সদস্যদের সাথে বিদ্যালয়ের উন্নয়নে আলোচনা করেন। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে রাজাপালং ইউনিয়নের রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পর্যবেক্ষণ করেন মহাপরিচালক।  এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন)  শাহীনুর শাহীন খান। কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উখিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোক্তার আহমদ, রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়া,
রত্না পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান চৌধুরী   রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি পলাশ বড়ুয়া, প্রধানশিক্ষক নাসির উদ্দিন, মোজাহের ঘোনা সপ্রাবির প্রধানশিক্ষক বশির আহমেদ, ইউপি সদস্য আবুল হাসনাত চৌধুরী, ইউপি সদস্য সেলিম কায়সার, মহিউদ্দিন মুন্না, ইউনেস্কো এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি এসএমসি এবং অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিবেদিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পিতা-মাতার করণীয় দিক সমূহ তুলে ধরেন। এ তিনি এও বলেন, প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষার সুযোগ পায়, বিশেষ করে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক তা নিশ্চিত করতে সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর