শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৭:০৯ পিএম, ২০২১-০৮-১১
খুলনার ডুমুরিয়ায় চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতার ও চাঁদাবাজির ৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার আন্দুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিজামুল হক মুকুল বাদি হয়ে ৬ জনকে আসামি করে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে।
মামলার বিবরণী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্রামস্থ লিয়াকত সরদারের ছেলে ব্যবসায়ী একরামুল হক বকুলের সাথে আন্দুলিয়া গ্রামস্থ কুয়েত প্রবাসী আমিরুল আকুঞ্জির স্ত্রী দু’সন্তানের জননী তুবা বেগমের প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে বকুল প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতো। তারই জের ধরে গত রোববার ঘটনার রাতে ব্যবসায়ী বকুল ওই বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে গ্রেফতার করে। এরপর দুই ইউপি সদস্য জি এম মনিরুজ্জামান (৪৭) ও আব্দুল হক আকুঞ্জিসহ ৬ জন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই রাতেই ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে তাকে ছেড়ে দেয়। বিষয়টি জানাজানির পরদিন বকুলের ভাই মুকুল সরদার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন নানা ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় থানায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত টাকা তালিকা মূলে জব্দ করা হয়। মঙ্গলবার আসমিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।#
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited