শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২৬-০৬-১১
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করনে ড. শামীম আরা চৌধুরী
বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদের বিধি অনুযায়ী ১০ জুন ২০২৬ বুধবার অপরাহ্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে প্রফেসর ড. শামীম আরা চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক জনাব মো. শামীম হাসান, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব(প্রশাসন) জনাব মো. ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কল্যাণ সমিতিরি সভাপতি জনাব মোহা. দুরুল হোদা ও সাধারণ সম্পাদক জনাব মো. গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মো. আজাদ আলী ও সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় ও বরণের সেতুবন্ধন এক অপূর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়। একদিকে দীর্ঘ কর্মযাত্রার স্মৃতি, অবদান ও প্রজ্ঞাকে শ্রদ্ধাভরে বিদায় জানানো; অন্যদিকে নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনাকে আন্তরিক বরণ করে নেয়া হয়। নবাগত চেয়ারম্যান মহোদয়ের হাত ধরে রাজশাহী শিক্ষা বোর্ড এগিয়ে যাক নতুন সাফল্য, সৃজনশীলতা ও উৎকর্ষতার পথে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited