বাংলাদেশ   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের গাড়ি আটকায় ছাত্রদল নেতা

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:২১ পিএম, ২০২৬-১০-৩১

গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের গাড়ি আটকায় ছাত্রদল নেতা

আব্দুল হালিম, গফরগাঁও :
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের চাইরবাড়ীয়া বাজারে ইয়াবা ও গাঁজাসহ রাজা মিয়া নামে এক ব্যক্তিকে আটকের পর তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের গাড়ি অবরোধের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চাইরবাড়ীয়া বাজার এলাকায় মাদক সেবনের সময় রাজা মিয়াকে ইয়াবা ও গাঁজাসহ  আটক করে পাগলা থানা পুলিশ। পরে তাকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে মাইজবাড়ী বাজার এলাকায় ২০-২৫ জন নেতাকর্মী নিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন ছাত্রদল নেতা জান্নাতুল ফেরদৌস।
এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং আটক রাজা মিয়াকে জোর করে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের বাধার মুখে তাকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন ধরে মাইজবাড়ী, দত্তেরপাড়া, মশাখালী রেলস্টেশন ও চাইরবাড়ীয়া বাজার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে এসব এলাকার প্রায় অর্ধশত ব্যক্তি মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগও করেন তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে এসব বিষয়ে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা মাদকের বিস্তার রোধে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে আটকৃত ব্যক্তি মাদকের সাথে সম্পৃক্ত নয় দাবী করে ছাত্রদল নেতা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে  পুলিশের গাড়ি  অবরুদ্ধের ব্যপারে পাগলা থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম বলেন,   মাদকের সাথে সম্পৃক্ততার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রমানসহ  আসামিকে আটক করা হয়েছে। তারা পুলিশের কাছে (ভিডিও) প্রমান দেখতে  গাড়ি আটকায় এবং তাদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

মো. আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম :  কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হà¦...বিস্তারিত


বিশ্ব শান্তি কামনায় রাঙ্গামাটির নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠিত

বিশ্ব শান্তি কামনায় রাঙ্গামাটির নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠিত

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা ও নির্বান লাভের আশায় রাঙ্গামাটির নানিয়ারচরে à...বিস্তারিত


৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : যশোর ব্যুরো : আসছে ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ করেছেন জাতà...বিস্তারিত


সেনবাগে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা নিহত ও মেয়ে আহত

সেনবাগে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা নিহত ও মেয়ে আহত

শফকত সাদিয়া আহমেদ : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়à...বিস্তারিত


ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত 

ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যাগে 'জাতীয় হিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর