বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

এত অভিযান, তবুও অস্বাস্থ্যকর হোটেল-রেস্তোরাঁর খাবার

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০২:৫৯ পিএম, ২০২৫-১০-২১

এত অভিযান, তবুও অস্বাস্থ্যকর হোটেল-রেস্তোরাঁর খাবার

 জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত রেস্তোরাঁ-হোটেলে তদারকি কার্যক্রম পরিচালনা করে। প্রতিবার অভিযানে মিলছে অনিয়ম, অস্বাস্থ্যকর ও নানা কারসাজির তথ্য।
যার কারণে গুনতে হচ্ছে জরিমানা। করা হচ্ছে সর্তকতা।
তবে এত অভিযানের পরেও বেশিরভাগ হোটেল-রেস্তোরাঁ এখনও ‘যে লাউ সেই কদু’।  
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যেসব কাজ ‘ভোক্তা-অধিকারবিরোধী কাজ’ হিসেবে বিবেচিত হচ্ছে সেগুলো হলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়, বিক্রেতা প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকা, নোংরা পরিবেশে মানহীন ভেজাল পণ্য উৎপাদন ও পরিবেশন, পণ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, বেশি দাম নেওয়া, ত্রুটিপূর্ণ পণ্য, ক্রেতার সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ ও মজুতদারি। ভোক্তার প্রায় সব অভিযানে এসব নিয়ম ভঙ্গ ও অনিয়মের প্রমাণ মিলছে। সর্তকতার পাশাপাশি মোটা অংকের জরিমানাও করা হচ্ছে। এত অভিযান আর জরিমানা এরপরেও থামছে না অনিয়ম।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মহানগর অফিস সেপ্টেম্বরেই ৪০টি এবং জেলা অফিস ২৫টি অভিযান পরিচালনা করেছে। যেগুলোর বেশিরভাগই হোটেল-রেস্তোরাঁ। এসব অভিযানে বহু রেস্তেরাঁ-হোটেলকে জরিমানা-সতর্ক করা হয়। মহানগরের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাও করা হয়। পাশাপাশি সংস্থাটি সচেতনতা বাড়াতে খাদ্য কর্মীদের নিয়ে দুটি কর্মশালা, ৬টি উঠান বৈঠক, ১টি স্কুল প্রোগ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় ২৭০টি দেয়ালিকা টাঙায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও নগর ও জেলায় ব্যাপক অভিযান পরিচালনা করে। এর মধ্যে জেলা কার্যালয় ২০২৪-২৫ অর্থবছরে ২০২টি অভিযান পরিচালনা করে ২৭৬টি প্রতিষ্ঠানকে ৪৬ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে। আর সর্বশেষ জুলাই ও আগস্ট মাসে ৫৯টি অভিযান চালিয়ে ৭১টি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে। এসব প্রতিষ্ঠানের প্রায় অর্ধেকই হলো হোটেল-রেস্তোরাঁ। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় এই ১৪ মাসে ৬২৮টি অভিযান চালিয়ে ৬৮৬টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৭৭ লাখ ৫০০ টাকা জরিমানা করে। এই সময়ে ৫৭টি সচেতনতামূলক সভা ও গণশুনানিও করে প্রতিষ্ঠান দুটি।
খাবারে গোলাপ-কেওড়া জল: 
চট্টগ্রামের প্রসিদ্ধ রেস্তোরাঁ থেকে হোটেল-সবখানেই এখন খাবারে ব্যবহার করা হচ্ছে গোলাপজল ও কেওড়া জল। এই মাসে নগরের চারটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। চারটিতেই খাবারে গোলাপজল ও কেওড়া জলের অস্তিত্ব পেয়েছে সংস্থাটি। এর মধ্যে গত ২৩ সেপ্টেম্বর খাবারে গোলাপজল ও কেওড়া জল ব্যবহার করায় জিইসি মোড়ের কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর একই এলাকার হান্ডি ও ধাবা নামের দুটি রেস্তোরাঁকেও একই অপরাধে আড়াইলাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। সর্বশেষ গত রোববার নগরের বহদ্দারহাট এলাকার বিসমিল্লাহ ওরশ বিরিয়ানি ও মেজ্জান নামের একটি প্রতিষ্ঠানকে একই কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোলাপ-কেওড়া জলের পুরোটাই রাসায়নিক:
গোলাপজল-কেওড়া জল কোনোভাবেই খাবারে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম।  
তিনি বলেন, খাবারের মধ্যে যদি ফুড এডিটিভস (খাদ্য সংযোজন) যুক্ত করতে হয় তাহলে সেটি হতে হবে অনুমোদিত।  কিন্তু গোলাপজল-কেওড়া জল কোনোভাবেই খাবারের জিনিস নয়, এটি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। কিন্তু ব্যবসায়ীরা এটা খাবারে ব্যবহার করছেন গ্রাহকদের আকৃষ্ট করতে। মানুষও সেসব খেয়ে মনে করছেন-‘আহ কি সুগন্ধি, বাবুর্চিটা দারুণ রান্না করেন’। কিন্তু তারা যদি জানতো এটার ক্ষতিকর দিক-তাহলে মুখেও নিতেন না। এটা পুরোটাই বিভিন্ন রাসায়নিকের মিশেল। আর এটার গায়েও তাই লেখা থাকে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জরিমানার পাশাপাশি সর্তকও করা হয়। এমনও প্রতিষ্ঠান আছে যাদের কয়েকবাজার সর্তক করা হয়েছে। এরপরেও জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আমাদের অভিযান পরিচালিত হয়। এরমধ্যে বেশি অভিযোগ হোটেল রেস্তোরাঁর। তবে, ইদানীং বৈদ্যুতিক জিনিসপত্র ক্রয়ে মূল্যের হেরফের নিয়ে অভিযোগ বেশি পড়ছে।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তারা টাকা দিয়ে খাবার খান। কিন্তু রেস্তোরাঁ মালিকেরা তাদের খাওয়াচ্ছেন গোলাপজল-কেওড়া জল নামের রাসায়নিক। এভাবে বিষ খাইয়ে ভোক্তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন তাঁরা। এটি শুধু খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন নয়, মানবাধিকার লঙ্ঘনও।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ইমতিয়াজ উদ্দিন নওশাদ বলেন, আমাদের ভুলত্রুটি থাকলে অবশ্যই জরিমানা করবে। কিন্তু আমরা রেস্তোরাঁ ব্যবসায়ীরাও তো দেশের রাজস্ব খাতে অবদান রাখছি। অনেকসময় যেটা নয় সেটিও ভুলভাবে উপস্থাপন করা হয়। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী  মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত


রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর