শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০১ পিএম, ২০২৫-১১-২২
আলেমদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত না হলে দেশে সুখ-শান্তি আসবে না। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেছেন।
গতকাল (শুক্রবার) চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের তৎপর হতে হবে। জনগণের সঙ্গে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল করতে হবে এবং খোঁজখবর নিতে হবে। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, আমরা নিজের দোষ দেখিনা, পরের দোষ খুঁজে বেড়াই। কাউকে সম্মান জানালে তার কাছ থেকে সম্মান পাওয়া যায়। তিনি সকলের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান।
উপদেষ্টা আরও বলেন, ক্ষমতা, টাকা-পয়সা বা ধন-দৌলত কোনকিছু স্থায়ী নয়। এদেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণেই সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে।
তিনি বলেন, উলামায়ে কেরামদের সংস্পর্শের বরকতে জীবন আলোকিত হয়। উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়। তিনি আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখা ও তাদের কাছ থেকে নেক দোয়া নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা ।
উল্লেখ্য, দু'দিনের বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited