বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য গুজব হিসেবে প্রমাণিত হয়েছে : চট্টগ্রামের ডিসি

মামুনুর রশিদ সেলিম    |    ০৪:৪২ পিএম, ২০২৬-০২-১২

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য গুজব হিসেবে প্রমাণিত হয়েছে : চট্টগ্রামের ডিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য ও খবর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করে দেখলে পরে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, আনোয়ারার একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনাকে বড় কোনো ইস্যু হিসেবে দেখার সুযোগ নেই; ঘটনার পরপরই সেখানে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। পুরো চট্টগ্রামকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নেই এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন। ডিসি জাহিদুল ইসলাম আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়াই সবার লক্ষ্য।  কোনো প্রার্থীর অভিযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কয়েকজন প্রার্থী দীর্ঘ লাইনের বিষয়ে মুঠোফোনে অভিযোগ করেছেন; দ্রুত ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নারী ভোটারদের উৎসবমুখর অংশগ্রহণের কথাও উল্লেখ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন, বিশ্বকে আমরা দেখাতে চেয়েছি বাংলাদেশেও  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর