শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৩:৫৮ পিএম, ২০২৫-১০-২২
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশের পাহারা থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় নগরের বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশকেও গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে ইমাম হোসেন আকাশকে ও নগরের পতেঙ্গা এলাকা থেকে পিচ্চি আকাশকে গ্রেপ্তার করা হয়। বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় চীনা নাগরিককে ছুরিকাঘাত করার সময় আহত হয়েছিল ইমাম হোসেন আকাশ।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারার মধ্যেই ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) পালিয়ে যায়। সে আনোয়ারার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো.আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়ায় থাকছে।
জানা গেছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বন্দর থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর এক পুরুষ ও দুই নারী মিলে হামলা চালায়। এ সময় এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মেরে আসামি ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নেয় তারা। পরে ওই দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশের পাহারা থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে সকাল ৯টার দিকে নগরের পতেঙ্গা থানা এলাকা থেকে চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited