বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নেইমার ও এমবাপের মধ্যে কোনো সমস্যা নেই: পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৩৪ পিএম, ২০২২-০৮-২০

নেইমার ও এমবাপের মধ্যে কোনো সমস্যা নেই: পিএসজি কোচ

নতুন মৌসুমের শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নেইমারের সঙ্গে পেনাল্টি নেওয়ার ব্যাপারে কথা কাটাকাটি ও লিওনেল মেসিকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার কারণে সাবেক-বর্তমান তারকারা এমবাপের সমালোচনা করছেন।

পাশাপাশি গুঞ্জন ছড়িয়ে পড়েছে, শীর্ষ তারকাদের এমন ঘটনায় অশান্ত হয়ে আছে পুরো পিএসজি শিবির। যা সামাল দিতে বিপাকে ক্লাবের নতুন কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের। তবে গাল্টিয়েরের দাবি, পিএসজিতে নেইমার ও এমবাপের মধ্যে কোনো সমস্যা নেই। এরই মধ্যে সব মিটিয়ে নিয়েছেন তারা।

ঘটনা গত শনিবার রাতে, মপলিয়েরের বিপক্ষে ম্যাচের। নেইমারের জোড়া গোলে ৫-২ ব্যবধানে জেতা সেই ম্যাচে দুইটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। প্রথমটির শট নেওয়ার আগে কাঁধ দিয়ে মেসিকে ধাক্কামতোন দেন এমবাপে। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

এরপর দ্বিতীয় পেনাল্টির সময় নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপে চান তিনি শট করবেন। যা নিয়ে মৃদু বচসা হয় দুজনের। শেষ পর্যন্ত নেইমারই করেন শট। তবে দুজন কথা কাটাকাটি নিয়েই এখন রাজ্যের আলোচনা।

তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে গাল্টিয়ের বলেছেন, ‘কোনো সমস্যা বা অসন্তোষ নেই। কাজের ক্ষেত্রে সপ্তাহটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। সবাই খুব ভালো কাজ করেছে। সপ্তাহে প্রতিটি সেশন আমি উপভোগ করেছি এবং এই ঘটনাটি দ্রুত অদৃশ্য হয়ে গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘অন্তত আমাদের মিটিংয়ের পর আর কিছু নেই এখন। দুজনকে আমাদের যা বলার ছিল, তা বলার পরের দিনই আমরা দুজনকে দেখলাম সবকিছু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে।’ এসময় পেনাল্টি কে নেবে সে বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করা হলে গাল্টিয়ের বলেন, ‘এটি আসলে বদলায়। কারণ কে মাঠে আছে তার ওপর সব নির্ভর করে। শেষ ম্যাচের জন্য প্রথম পেনাল্টি ছিল এমবাপের। দ্বিতীয় পেনাল্টি শ্যুটার ছিল নেইমার। এমনটাই হয়েছে মাঠে।’

রিটেলেড নিউজ

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত


ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত


ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত


বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত


বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত


বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: