শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩০ পিএম, ২০২৫-১২-০১
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ০১ ডিসেম্বর ) বাদ আছর ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক ও পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া সাফী, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও শহর ওলামা দলের আহ্বায়ক টিএম মাওলানা শরিফ উদ্দিন জামিল, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড.হাফেজ মাওলানা মোঃ কুদরত, সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মুন্সি হাবিবুল বাশার ইমন, শহর ওলামা দলের সদস্য সচিব শরিফুল ইসলাম সজীব প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য আনোয়ার হোসেন, সদর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী নুরুল হুদা, শাহ আলী, কামরুলসহ জেলা ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী এবং বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited