শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৩:৫৪ পিএম, ২০২৫-১০-০৭
চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেপ্তার মো. মোবারক হোসন (৩৫), নগরের বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আলীর ছেলে।
নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবার নিয়ে নগরের বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
র্যাব-৭ জানায়, গত ২৮ সেপ্টেম্বর ফুল মিয়ার সঙ্গে বাসার মালিক মোবারক হোসেনের পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মোবারক ও তাঁর সহযোগীরা ফুল মিয়ার মরদেহ কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফুল মিয়া হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোবারককে শনাক্ত করার পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited