বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৪ পিএম, ২০২৬-০২-০৮

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ঢাবির শিক্ষার্থীরা যেভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, ঠিক তেমনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।’ নির্বাচিত হলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, গুলিস্তানে গেলে আপনাদের পকেটে ফোন, মানিব্যাগ থাকে না। ১২ ফেব্রুয়ারির পরে আপনারা যাতে নিশ্চিন্তে গুলিস্তান যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে।’ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হলে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় ঢাবির শহিদ ওসমান হাদী হল (প্রস্তাবিত) থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরবর্তীতে, বিজয় একাত্তর হল, কবি জসিমউদদীন হল, মাস্টারদা সূর্যসেন হলে প্রচারণা চালান তিনি। এদিন বিকেল সাড়ে পাঁচটায় তার প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে।  এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় ঢাবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ফাহিম আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী জানান, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের ক্যাম্পাসের বড়ো ভাই। ঢাকা-৮ আসনে তিনি বিজয়ী হলে সেটা আমাদের জন্যই ভালো হবে। তাছাড়া, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তার মতো ভোকাল মানুষ খুব কমই আছে। এজন্য তার সংসদে যাওয়া জরুরি।’

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ত...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর