বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারি জায়গায় ব্যবসা, রাস্তা প্রশস্ত করতে উচ্ছেদে পূর্ণবাসন দাবি ব্যবসায়ীদের

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩১ পিএম, ২০২৫-১২-১৫

সরকারি জায়গায় ব্যবসা, রাস্তা প্রশস্ত করতে উচ্ছেদে পূর্ণবাসন দাবি ব্যবসায়ীদের

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি অধিগ্রহণকৃত জায়গায় দীর্ঘদিন ধরে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নিলে পূর্ণবাসনের দাবিতে মানববন্ধনে নামেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা গেছে, আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কর্তৃক অধিগ্রহণকৃত জায়গা দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বাজার হিসেবে ইজারা দেওয়া হয়। সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ওই সড়কটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর গ্রহণ করে এবং সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে অধিগ্রহণকৃত জায়গায় গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের লক্ষ্যে মাইকিং করা হলে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর প্রতিবাদে ও পূর্ণবাসনের দাবিতে ১৫ ডিসেম্বর (সোমবার) বেলা ১২টার দিকে চাতরী চৌমুহনী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, সরকারি নিয়ম মেনেই তারা উপজেলা প্রশাসনকে ইজারা প্রদান করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ উচ্ছেদ করা হলে তাদের জীবিকা চরম হুমকির মুখে পড়বে। ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, আমরা নিয়মিত উপজেলা প্রশাসনকে ইজারা দিয়ে এখানে ব্যবসা করছি। এখন উচ্ছেদ করলে আমরা সম্পূর্ণ বেকার হয়ে যাব। তাই উচ্ছেদের আগে অবশ্যই আমাদের পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ব্যবসায়ীরা আমার কার্যালয়ে এসেছেন। রাস্তাটি সম্প্রসারণ একটি সরকারি উন্নয়ন কার্যক্রম। তবে ব্যবসায়ীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দেখা হবে, পরবর্তীতে তাদের জন্য কী করা যায় তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, রাস্তাটি সম্প্রসারণের জন্য কিছু দোকান উচ্ছেদ করা ছাড়া বিকল্প নেই। ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। পূর্ণবাসনের বিষয়টি আমাদের এখতিয়ারে পড়ে না। তবে সরকারিভাবে যদি কোনো পুনর্বাসন প্রকল্প থাকে, তাহলে তা বিবেচনা করা হতে পারে। তিনি আরও বলেন, আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ সড়ক উপহার দিতে। সে লক্ষ্যে রাস্তাটি ৩৪ ফুট প্রশস্ত করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত জানিয়ে বলেন, অধিগ্রহণকৃত জায়গা সম্পূর্ণ উচ্ছেদ করে দ্রুত সড়ক সম্প্রসারণের মাধ্যমে যানজটমুক্ত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর