বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সংসদ ভবনের বাইরে প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২০ পিএম, ২০২৫-১০-১৮

সংসদ ভবনের বাইরে প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন

জুলাই ২৪–এর ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবনের বাইরে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জুলাইয়ে সংঘটিত ঘটনাগুলোর চেতনা ও দাবি সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া। স্বাক্ষরিত এ ‘জুলাই সনদ’ প্রদর্শনের জন্য সংসদ ভবনের সামনে একটি উন্মুক্ত প্রদর্শনীও আয়োজন করা হয়, প্রদর্শনিতে জুলাই-আগস্টে যে সমস্ত সাহসী যোদ্ধারা নিহত ও আহত হয়েছেন তাদের ছবি দিয়েই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আর এ প্রদর্শনী দেখার জন্য সকাল থেকে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য ‘জুলাইযোদ্ধা’দের ছবির সঙ্গে ছবি তুলছেন।
মোহাম্মদ মুক্তার আলী বাসা তেজগাঁও তিনি বাংলানিউজকে বলেন, আমার দুই মেয়ে মিনহা ও মানহাকে নিয়ে সংসদের সামনে প্রদর্শনী দেখার জন্য আসছ ওরা তো এখনো অনেক ছোট অনেক কিছুই বোঝেনা তাই ছবি তুলে রাখলাম ভবিষ্যতে যখন বড় হবে এ ছবি দেখে ওদেরকে বোঝানো যাবে। কী হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে।
তিনি আরও বলেন, বৈষম্যমূলক দেশ গড়তে হলে বৈষম্য মূলক সরকার প্রয়োজন, তা না হলে এ বৈষম্য থেকেই যাবে।
কুড়িগ্রাম রংপুর থেকে আসছেন মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বাংলানিউজকে বলেন, আমি ঢাকায় আসছিলাম ডাক্তার দেখাতে একটু সুযোগ পেয়েছি তাই বাচ্চাদের নিয়ে সংসদের সামনে ঘুরতে আসছি, এসে দেখি জুলাইয়ে যারা নিহত হয়েছিল তাদের চিত্র প্রদর্শনী দেখে খুব ভালো লাগছে, তবে যারা মারা গেছে তাদের জন্য খুব কষ্ট লাগে। সব মিলে আমি এ সরকারকে বলতে চাই যারা এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছিল তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, বাংলাদেশে এ ধরনের ঘটনা ভবিষ্তে আর যেন না ঘটে।
প্রদর্শনী দেখতে এসেছেন আর একজন শিক্ষার্থী নাসিমা আক্তার তিনি বলেন  জুলাই ২৪ আমাদের ইতিহাসে গণআন্দোলন ও নাগরিক সচেতনতার প্রতীক। জুলাই সনদ তারই ধারাবাহিকতা। তিনি আরও বলেন, এ সনদে দেশের ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের পক্ষে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর