শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১০ পিএম, ২০২৬-০২-১২
নাজিম উদ্দীন, হাটহাজারী
আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের একটি কেন্দ্রে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৭৫০ জন। ওই হিসেবে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোট কেন্দ্রে সকাল ১০টা নাগাদ এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবুল বাশার সিদ্দিকী। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রের এই প্রিসাইডিং অফিসার ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রের ভোটসংখ্যা ৩ হাজার ৭৫০। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। এখন কিছু ভোটার আসা শুরু করেছে। আশা করছি দুপুরের দিকে উপস্থিতি বাড়বে।’ ভোটকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রটির বাইরে ও ভেতরে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার জন্য সেখানকার ৪টি বুথের সামনে ছোট লাইন ছিল ভোটারদের। তবে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকাটিতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রের খবর নিতে দেখা যায়। সকালে কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি থাকলেও, অবস্থান ছিল না অন্য প্রার্থীর কারও। কেন্দ্রের বাইরেও বিএনপি প্রার্থীর হয়ে রিকশা করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছে সমর্থকরা। নির্বাচন কমিশনের তথ্যমতে– চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮০৬ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৪০ হাজার ৭২৩। সকাল থেকে ১৪২টি কেন্দ্রের ৯৩৯টি বুথে ভোট গ্রহণ চলছে। এই আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন– বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited