শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৯ পিএম, ২০২৫-১১-২৬
যশোর ব্যুরো :
যশোর যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগের সময় মোঃ আব্দুস সালাম নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে যশোর জেলা প্রশাসন। বুধবার দুপুরে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, আটক আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে। তিনি গত তিন মাসে তিনবার সার্কিট হাউজে উঠে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে এসে তিনি সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতেন। তিনি এর আগে একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রতারক আব্দুস সালামকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার। তারা প্রতারকের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited