শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৬ পিএম, ২০২৬-০১-১৪
চব্বিশের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের জব্দকৃত সব আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২০ জানুয়ারি এর উদ্বোধন হবে। সেখানে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হওয়া বা চলমান বিচারাধীন মামলায় যেসব আলামত জব্দ করা হয়েছে, তা প্রদর্শনের জন্য আমরা একটি আবেদন করেছি। অর্থাৎ এসব মামলায় জব্দকৃত গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক, গুম হওয়া ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত সরঞ্জাম যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দেওয়া হয়। শুনানি শেষে আগামী এক মাসের জন্য মামলা সম্পর্কিত এসব আলামত প্রদর্শনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। শুধুমাত্র আগামী এক মাসের জন্য প্রদর্শন করতে পারবেন দর্শনার্থীরা।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited