শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৯:২৬ এএম, ২০২১-০৭-১৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০০ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার তিনজন। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৭৮৭ জনে। বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৫২ ও উপজেলার ৩৫১ জন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭৮ জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬১ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited