বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাবান্ধা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

সংবাদদাতা, পঞ্চগড় :    |    ০৪:৫৬ পিএম, ২০২০-১০-১৫

বাংলাবান্ধা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

 
 


পঞ্চগড়-রাজশাহী এবং রাজশাহী-পঞ্চগড় রেল লাইনে  'বাংলাবান্ধা এক্সপ্রেস' নামে নতুন আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। নিজের দেয়া নাম 'বাংলাবান্ধা এক্সপ্রেস' এর যাত্রা শুরুর মধ্যদিয়ে ট্রেনের এক নতুন মাত্রা যোগ হল। বৃহত্তর দিনাজপুর তথা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হল।


১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে 'বাংলাবান্ধা এক্সপ্রেস' নামের এই নতুন ট্রেন সার্ভিসের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন। 


এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল হাক প্রধান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রেলপথ মন্ত্রী বলেন, রংপুর থেকে ভারতের মুর্শিদাবাদ, রাজশাহী থেকে সরাসরি পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ির ওপর দিয়ে নেপালে এই ট্রেনটি যাবে। 

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ভারত সরকারের সংগে কথা হয়েছে। তারা পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছে। খুব শীঘ্রই পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হবে।


তিনি আরও বলেন, এই ট্রেনটি আপনাদের দীর্ঘদিনের দাবি ছিলো। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর এলাকার মানুষের আজ সেটা পূরণ হলো। পঞ্চগড়-রাজশাহী আন্তঃনগর ট্রেনটি চালুর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষকসহ এই অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে।


পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেসথ ছেড়ে যাবে সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি রাজশাহী পৌঁছাবে ৯ ঘণ্টা পর। আবার রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস' ছাড়বে রাত সাড়ে ৯টায়।


ট্রেনটি পঞ্চগড়, কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও, শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, হিলি, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, আব্দুলপুরসহ ২১টি স্টেশনে থামবে। একই ভাবে ফিরতি পথে এসব স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করবে।


শুলভ শ্রেণির ভাড়া ১৭০ টাকা, শোভন ২৮০ টাকা, শোভন চেয়ার ৩৩৫ টাকা, প্রথম শ্রেণির ৪৪৫ টাকা, প্রথম শ্রেণির বার্থ ৬৬৫ টাকা, সিগ্ধা ৫৫৫ টাকা (ভ্যাট ব্যতীত), এসি ৬৬৫ টাকা (ভ্যাট ব্যতীত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট ও বেডিং চার্জ ব্যতীত) নির্ধারণ করা হয়েছে। এটি খ শ্রেণির ট্রেন। এতে ৫০৮ জন যাত্রী চলাচল করতে পারবে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর