বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ছুটে আসছে চীনা রকেটের খণ্ডাংশ: ধরা পড়ল ইতালীয় বিজ্ঞানীর ক্যামেরায়

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৫০ পিএম, ২০২১-০৫-০৮

ছুটে আসছে চীনা রকেটের খণ্ডাংশ: ধরা পড়ল ইতালীয় বিজ্ঞানীর ক্যামেরায়

 


ইতালির একজন জ্যোতিঃপদার্থবিদ মহাকাশে নিয়ন্ত্রণহীন চীনা রকেটের বিশাল ধ্বংসাবশেষের ছবি তুলতে সক্ষম হয়েছেন।

লং মার্চ ৫বি রকেটের শনিবার (৮ মে) পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কোন সময়ে এবং কোন অঞ্চলে এটি পতিত হবে তা নির্দিষ্ট করে বলা এখনও সম্ভব হয়নি। এ ধরণের পূর্বাভাস মাত্র কয়েক ঘণ্টা আগে দেয়া সম্ভব হয় কারণ আহ্নিক গতির ফলে বায়ুমণ্ডলে প্রবেশের পর পতন উল্লেখযোগ্য মাত্রায় পরিবর্তিত হয়।


বিশেষজ্ঞরা বলছেন, ২৩ টনের এই রকেটটি বায়ুমণ্ডলে পতিত হওয়ার সময়েই টুকরো টুকরো হওয়া শুরু করবে এবং অধিকাংশই আগুনে পুড়ে যাবে। পুড়ে যাওয়ার পর বাকি অংশগুলোই পৃথিবীর ভূমিতে পড়বে। পৃথিবীর ৭০ ভাগই সাগর হওয়ায় সাগরে পড়ার সম্ভাবনাই বেশি, তবে অবশ্যই এটি নিশ্চিত নয়। ইতালীয় জ্যোতিঃপদার্থবিদ গিয়ানলুকা মাসি অনলাইনে একটি ভার্চুয়াল টেলিস্কোপ প্রকল্প পরিচালনা করেন। তিনি ১৭ ইঞ্চির প্যারমাউন্ট রোবটিক টেলিস্কোপ ব্যবহার করে এই রকেটের ০.৫ সেকেন্ড এক্সপোজারের একটি ছবি তুলতে সক্ষম হয়েছেন। ছবিটির বর্ণনায় মাসি লিখেছেন, ‘ছবিটি তোলার সময় রকেটটি আমাদের টেলিস্কোপ থেকে ৭০০ কিলোমিটার দূরে ছিল। তখন সূর্য ছিল দিগন্ত থেকে কয়েক ডিগ্রি নিচে। তাই আকাশ ভীষণ উজ্জ্বল ছিল।’ গত ২৮ এপ্রিল কক্ষপথে স্থাপনের উদ্দেশ্যে ইংরেজি টি আকারের মহাকাশ স্টেশনের মূল মডিউলটি উৎক্ষেপণ করতে লং মার্চ ৫বি রকেটটি ব্যবহার করা হয়। রকেটটি মহাকাশ স্টেশন থেকে আলাদা হওয়ার পর কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়। ২০২২ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন প্রস্তুত করে ফেলতে চায় চীন। এজন্য আরও ১০টি উৎক্ষেপণের প্রয়োজন হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস জানিয়েছে, তারা চীনের নিয়ন্ত্রণহীন রকেটটির ঝুঁকি সম্পর্কে অবগত আছেন। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘মহাকাশে ধ্বংসাবশেষ এবং মহাকাশভিত্তিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রমবর্ধমান জটের ঝুঁকি মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘নেতৃত্ব উন্নয়ন ও দায়িত্বশীল মহাকাশ আচরণের জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চাই। এটা সব দেশের স্বার্থ যে মহাকাশ কার্যক্রমে দীর্ঘমেয়াদি ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, চীনা রকেটটি গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নেই।

লয়েডও সাকির কথায় সুর মিলিয়ে চীনের কার্যক্রমের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমি মনে করি, আমরা যারা মহাকাশে কার্যক্রম পরিচালনা করি তাদের একটি শর্ত থাকা উচিত অথবা নিরাপদ ও বিবেচনার সঙ্গে কার্যক্রম চালাতে শর্ত থাকা উচিত।’ তিনি বলেন, মহাকাশে ‘কার্যক্রম চালানোর পরিকল্পনা করার সময় আমরা এ ধরনের বিষয়গুলো বিবেচনায় নেব’ তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর