বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-৮ আসনে ডাকযোগে ভোটের ব্যবস্থা নিতে বলল ইসি

চট্টগ্রাম ব্যুরো :    |    ১১:৪২ এএম, ২০২৩-০৩-২৩

চট্টগ্রাম-৮ আসনে ডাকযোগে ভোটের ব্যবস্থা নিতে বলল ইসি

আসন্ন চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপ-নির্বাচনে ডাকযোগে ভোটের ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিল নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আইনে নির্ধারিত উপায়ে ডাকযোগ ভোটের ব্যবস্থা করতে ইতোমধ্যে নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে কোনো চাকরিজীবিকে অবশ্যই নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত হতে হবে। এছাড়া তার দায়িত্বপ্রাপ্ত এলাকা বা ভোটকেন্দ্র যদি তার নিজের ভোটকেন্দ্রের বাইরে হয়, তবেই এ সুযোগ পাবেন। এছাড়া যারা প্রবাসী বাংলাদেশি তাদের জন্যও এ সুযোগ বরাবরই থাকছে।

এ সুযোগটি নিতে হলে যথাযথ কারণ ও তার প্রমাণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। রিটার্নিং কর্মকর্তা সেটি বিবেচনা করে ডাকযোগে ব্যালট পাঠাবেন। ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি আবার তা রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে ফেরত পাঠাবেন।

এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে- কোনো ব্যক্তি যে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অধিকারী, সে কেন্দ্র ছাড়া অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নিযুক্ত থাকলে এবং বাংলাদেশি ভোটার হিসেবে বিদেশে অবস্থান করলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এক্ষেত্রে ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তাদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠাবেন। রিটার্নিং কর্মকর্তা যাতে অগ্রিম ডাক মাশুল পরিশোধ না করে দেশের ও বিদেশের বিভিন্ন স্থানে পোস্টাল ব্যালট ডাকযোগে প্রেরণ করতে পারেন এবং ভোটাররাও যাতে ওই সুযোগ গ্রহণ করতে পারে তার নিশ্চিয়তা দেবে ডাক বিভাগ। ’

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে আসন শূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন।

এ আসনটি এর আগেও একবার শূন্য হয়েছে ২০১৯ সালে। মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৮ সালের সংসদ নির্বাচিত হন। কিন্তু তিনি ২০১৯ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছিলেন মোছলেম উদ্দিন আহমদ।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর