শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৪৪ পিএম, ২০২০-১০-২৮
ফ্রান্সে এক স্কুল শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ক্ষোভ বেড়ে চলছে। ফলে বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফরাসি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্স।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ নির্দেশনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক ও মৌরিতানিয়ায় অবস্থানরত ফরাসি নাগরিকদের বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।নির্দেশনায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ভ্রমণের সময় এবং পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের চলাচল বেশি এমন জায়গাগুলোতে বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হলো। তুরস্কের ফরাসি দূতাবাসও নিজ দেশের নাগরিকদের একই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে।
মঙ্গলবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, তুরস্ক এবং পাকিস্তানের উচিত ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। এরই মধ্যেই আঙ্কারায় নিযুক্ত ফরাসি অ্যাম্বাসেডরকে ডেকে পাঠিয়েছে প্যারিস। আর সোমবারই (২৬ অক্টোবর) ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরত নেওয়ার বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ ইসলামকে সংকটাপন্ন ধর্ম বলে বর্ণনা করেছিলেন। দেশটির এমন আচরণে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে মুসলিমদের মধ্যে। কুয়েত, কাতার, মিসর, আলজেরিয়া, জর্ডান, সৌদি আরব, তুরস্ক তো বটেই, ম্যাক্রোঁর সমালোচনা করেছে ইউরোপের দেশ যুক্তরাজ্যও।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited