শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৪৪ পিএম, ২০২৫-১১-১৩
আতোয়ার রহমান, গাইবান্ধা :
গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেছেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নারীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সবসময়ই সোচ্চার। রাস্তায় ছাত্রী যাতায়াতের সময় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে পারিবারিক শিক্ষা বড় প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বলেন নিজের বোন ছাড়া অন্যের বোনকে সম্মান না করার বদ অভ্যাস ত্যাগ করতে হবে। তিনি বুধবার দুপুরে পুলিশ কার্যালয়ের মিলনায়তনে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, আমরা যখনই কোনো অঘটনের খবর পাই, তখনই ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে পুলিশ একাই সব সমস্যার সমাধান করতে পারবে না, সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
গাইবান্ধার সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে স্কুল, কলেজের শিক্ষার্থীরা ইভটিজিং-কিশোর গ্যাং, বাল্য বিয়ে, ভুয়া কাজীর দৌরাত্ম্য বন্ধ এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার সাথে দেখা করতে গেলে তিনি তাদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন।
সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের পক্ষে সমন্বয়ক সাংবাদিক ময়নুল ইসলাম পুলিশ সুপারের কাছে শিক্ষার্থীদের পরিচয় তুলে ধরেন। সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সারিকা ইশরাক, তাসফিয়া ইসলাম, জোনাকি আক্তার, রুপা আক্তার, মাশরাফি মিয়া, কারিমা আক্তারসহ অন্যরা। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited