বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

‘ড্রেসিংরুমে ধর্মীয় সংস্কৃতি’ পছন্দ ছিল না পাকিস্তান কোচের, তাই অধিনায়কত্ব গেল রিজওয়ানের!

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৫ পিএম, ২০২৫-১০-২১

‘ড্রেসিংরুমে ধর্মীয় সংস্কৃতি’ পছন্দ ছিল না পাকিস্তান কোচের, তাই অধিনায়কত্ব গেল রিজওয়ানের!

পাকিস্তান ক্রিকেটে আরেকটি বড় রদবদলের ঘটনা ঘটেছে। পিসিবি মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করেছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে।
এই সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট মহলে বড় বিস্ময় হিসেবে এসেছে, কারণ গত বছরের অক্টোবরেই বাবর আজমের জায়গায় ৫০ ওভারের ফরম্যাটে রিজওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে, শাহিনকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্তটিও অনেককে অবাক করেছে, কারণ সম্প্রতি তাকেও পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।
রিজওয়ানের এই আকস্মিক বরখাস্তের ঘটনায় যখন পাকিস্তানজুড়ে তোলপাড় চলছে, তখন দলের সাবেক খেলোয়াড় রশিদ লতিফ এই সিদ্ধান্তের জন্য সরাসরি দলের (সাদা বলের) প্রধান কোচ মাইক হেসনকে দায়ী করেছেন। লতিফের বিস্ফোরক দাবি, গাজা-ইসরায়েল সংঘাতে রিজওয়ান ফিলিস্তিনকে প্রকাশ্যে সমর্থন জানানোয় হেসন এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে লতিফ প্রশ্ন তোলেন, ‘শুধু ফিলিস্তিনের পতাকা তোলার জন্য আপনি তাকে (রিজওয়ানকে) অধিনায়কত্ব থেকে বরখাস্ত করবেন? এমন মানসিকতা তৈরি হয়েছে যে একটি ইসলামিক দেশে একজন অ-ইসলামিক অধিনায়ক আসা উচিত। ’
লতিফ সরাসরি হেসনকে অভিযুক্ত করে বলেন, ‘এই সিদ্ধান্তের পেছনে মাইক হেসনই আছেন, তাই না? তিনি এমন কেউ নন যিনি ড্রেসিংরুমে এই (ধর্মীয়) সংস্কৃতি পছন্দ করেন। ... তার ৫-৬ জনের একটি দল আছে। তিনি ড্রেসিংরুম থেকে এমন সংস্কৃতি শেষ করে দিতে চাইবেন। ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার বা সাকলাইন মুশতাকের সময়েও আমরা এসব বিষয় নিয়ে কখনো মাথা ঘামাইনি। ’
ভিডিওতে লতিফ আরও দাবি করেন, রিজওয়ান অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে ধর্মীয় রীতিনীতি পালনের সংস্কৃতি চালু করেছিলেন, যা কোচ হেসন পছন্দ করেননি।
উল্লেখ্য, রিজওয়ান বিভিন্ন সময়ে ফিলিস্তিনের প্রতি তার জোরালো সমর্থন জানিয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়কে ‘গাজার ভাই ও বোনেদের’ উৎসর্গ করেছিলেন। এছাড়া চলতি বছরের এপ্রিলে, রিজওয়ান তার পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্সের হয়ে একটি ম্যাচে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনি দাতব্য সংস্থায় ১ লাখ পাকিস্তানি রুপি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য রিজওয়ানকে সরিয়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ দেখায়নি, এমনকি শাহিনকে নিয়োগ দেওয়ার বিবৃতিতে রিজওয়ানের নামও উল্লেখ করা হয়নি। বোর্ডের মতে, ইসলামাবাদে নির্বাচক কমিটি এবং কোচ মাইক হেসনের মধ্যে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর