শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৫৩ পিএম, ২০২২-১০-১৩
মহানগরসহ চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৫৭ জন মহানগরের এবং ৩৭৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। এদের মধ্যে মারা গেছেন ১১ জন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে ৩০ জন রোগী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, সেপ্টেম্বরের শুরু থেকে বাড়তে থাকা ডেঙ্গুর প্রকোপ যেন কমছেই না। বরং দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্তের তথ্য মিলেছে চট্টগ্রামে। চলতি বছরের আগের ৮ মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ২১৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। অথচ শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই আক্রান্ত রোগীর সংখ্যা ৬০১ জন। এ হিসাবে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আগের ৮ মাসের তিনগুণ। এদিকে, অক্টোবরেও গত মাসের ধারবাহিকতা বজায় আছে। এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গুরোগী শনাক্ত হচ্ছে। চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই আক্রান্ত হয়েছে ৫১৭ জন। সব মিলিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩২ জনে। আক্রান্তদের মধ্যে ৬১৫ জন পুরুষ, ৩৬৫ জন নারী এবং ৩৫২ শিশু রয়েছে। উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ সংখ্যক ১০০ জন ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited