শিরোনাম
সংবাদদাতা, চুয়াডাঙ্গা : | ০৮:৩২ পিএম, ২০২০-০৯-২৩
সংবাদদাতা চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর হস্তক্ষেপে সামিয়া ফিরে পেল তার বাবার আদর স্নেহ, অন্য দিকে অঞ্জনা বেগম ফিরে পেল তার সুখের সংসার।
বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে উভয় পক্ষকে হাজির করেন। পরিবার সূত্রে জানা যায় তাহাদের দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ এমন পর্যায়ে পৌছায় যে গত ১ মাস আগে সাইফুল ইসলাম তার স্ত্রীকে পিতার বাড়ীতে তাড়িয়ে দেয় এবং অন্যত্র বিবাহ করে। এমতাবস্থায় মোছাঃ অঞ্জনা বেগম তার ৮ বছরের সন্তান ও নিজের অসহায়ত্ব থেকে রক্ষা পেতে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত অভিযোগটি তার কার্যালয়ে অবস্থিত এবং নিজে উদ্বোধনকৃত “উইমেন সাপোর্ট সেন্টার” এ কর্মরত নারী এএসআই (নিরস্ত্র)/মিতা রানী বিশ্বাস’কে দিলে তিনি উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম এর প্রত্যক্ষ মধ্যস্থতায় মোঃ সাইফুল ইসলাম তার ১ম স্ত্রী মোছাঃ অঞ্জনা বেগম’কে স্বামীর মর্যাদা প্রদানসহ সংসার করতে সম্মত হয়। ফলে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম এর হস্তক্ষেপে সামিয়া ফিরে পেল তার বাবার আদর স্নেহ । অন্য দিকে অঞ্জনা বেগম ফিরে পেল তার সুখের সংসার।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited