শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৫ পিএম, ২০২১-০৪-১২
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবতকালে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮২২ জনে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২০১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ২৯ জন। তাদের মধ্যে ৭৪ জন হাসপাতালে ও ৫ জন বাসায় মারা যান। এছাড়া মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্ধ ৫২ জন রয়েছেন। বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ৮৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম ১৭ জন, রাজশাহী তিনজন, খুলনা চারজন, বরিশাল দুইজন, সিলেট দুইজন এবং রংপুর বিভাগে দুইজন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৫২৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ হাজার নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited