শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৫:৩৩ পিএম, ২০২০-১০-২১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও কাজী লুতফুল হাসান (৩৯)এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) ‘এসোড’ কর্তৃক বাস্তবায়নে, দাতা সংস্থা জুরিখ এলায়েন্স’র অর্থায়নে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’র সহযোগীতায় ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, প্রকৌশলী আবুল মুনছুর, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, শিক্ষা কর্মকর্তা একেএম হারুন-উর-রশিদ, ইউপি
চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, জালাল উদ্দিন সরকার, কনসার্ন ওয়াল্ডওয়াইড
প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া নাজনীন। সভায় অন্যান্যের মধ্যে এসোড’র প্রজেক্ট ম্যানেজার শাহিন আহম্মেদ, ফিল্ড অফিসার (এফও) মোক্তার হোসেন, এফএফ ছফুরা
খাতুন, মিজানুর রহমান, ফারহানা আফরোজ, সাংবাদিক আবু বক্কর সিদ্দিকসহ
বিভিন্ন ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited