বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ছুটির কবলে দেশ, ঢাকার সড়কে নেই যানজট-গাড়ির চাপ

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৮ পিএম, ২০২২-১০-০৫

ছুটির কবলে দেশ, ঢাকার সড়কে নেই যানজট-গাড়ির চাপ

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে দেশ। এর মধ্যে বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটি। বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ টানা পাঁচদিনের ছুটি। আর এ ছুটির ফাঁদে পড়েছে দেশ। রাজধানী ঢাকা প্রায়ই ফাঁকা, নেই যানজটও। বুধবার (৫ অক্টোবর) রাজধানীর মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, গুলশান, বনানী, বাড্ডা ও উত্তরা ঘুরে দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। টানা চারদিন স্বাভাবিক সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্যান্য দিনের তুলনায় আজ বিশ্রাম নিতে দেখা যায়। গণপরিবহন চললেও অর্ধেকের বেশি আসন সংখ্যা ফাঁকা দেখা গেছে। মহাখালী ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্য কামরুল আহসান জাগো নিউজকে বলেন, সকাল থেকেই গাড়ির কোনো চাপ নেই। মাঝে মধ্যে বাস এলেও তাতে তেমন যাত্রীও দেখা যাচ্ছে না। তবে, মহাখালী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে আসন পূর্ণ করে। ঈদেও এমন রাস্তা ফাঁকা দেখা যায় না। অনাবিল বাসের চালক মনিরুল শেখ বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি। বেলা ১১টা পর্যন্ত ভাড়া তুলেছি দুই থেকে আড়াইশো টাকার মতো। রাস্তায় যাত্রী নেই। আজ মালিককে দেবো কী আর নিজেরা নেবো কী? প্রতিদিনের মতো রিকশা নিয়ে সকালেই ঢাকার সড়কে বের হয়েছেন মধ্য বয়সী রিকশাচালক সবুজ ইসলাম। তিনি বলেন, আজ ছুটির দিন জানতাম না। রাস্তায় এসে দেখি যাত্রী নেই। এখন পর্যন্ত দুইজন যাত্রী পেয়েছি। একজন ভাড়া দিয়েছে ২০ টাকা আরেকজনের কাছ থেকে ভাড়া পেয়েছি ৪০ টাকা। টানা ছুটির কারণে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চ ঘাটে ভিড় দেখা যায়। আজ বুধবার ও বৃহস্পতিবারও ঢাকা ছাড়বে অনেকেই। চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। গণমাধ্যমে কর্মরত মুখলেছুর রহমান মুকুল বলেন, দুর্গাপূজার কারণে রাজধানীতে সাজ সাজ রব মনে হচ্ছে। সকালে লোকজনের সংখ্যা কম হলেও দুপুর ও বিকেলে লোকজনের সংখ্যা বাড়বে।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর