শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০৯ পিএম, ২০২৩-০৪-০৩
টঙ্গী প্রতিনিধি: টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী রতন মিয়া (৪০) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার রাত ৩টার দিকে টঙ্গীর দত্তপাড়া (জহির মার্কেট) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি সুইজ গিয়ার, নাম্বার বিহীন একটি মোটরসাইকেল এবং ছিনতাইকৃত ২ হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বোরাক গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ টঙ্গীর দত্তপাড়া, বর্ণমালা, তিস্তার গেট, স্টেশন রোড নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ হতে ঢাকাগামী মহাসড়কে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে।
গত ৩০ মার্চ রাতে দত্তপাড়া বনমালা রোড রেলক্রসিং এলাকায় অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেল আরোহীদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৭০০ টাকা, একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোনো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited